মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫


মোতাহার হোসেন প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ
মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি, লাখোকন্ঠ: ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরস্থ বলদীপুকুর-বৈরাগীগন্জ এসিআই সংলগ্ন স্থানে এক সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও অন্ততঃ ১৫জন আহত হয়েছে। নিহত ব্যাক্তি হলেনঃ মনারুল ইসলাম (৪০), পিতাঃ আজফাল হোসেন, গ্রামঃ দেওডোবা, থানাঃ কোতয়ালী, রংপুর। আহতদের পরিচয় জানা যায়নি। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বড় দরগাহ্ হাইওয়ে পুলিশ এবং মিঠাপুকুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, এম এইচ স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসযাত্রী মনারুল ইসলাম চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।বাসের অন্যান্য যাত্রীগনের মধ্যে অন্ততঃ ১৫জন আহত হন।