মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সারসহ আটক ২


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় : ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ ৩৭
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া সারসহ আটক ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০ টন ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার, দুটি ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। আটক ব্যক্তি, সার ও ট্রাকের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০