মুন্সিগঞ্জে প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শনে উপদেষ্টা ড. আসিফ নজরুল


প্রতিনিধি প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৫১ অপরাহ্ণ ১৪
মুন্সিগঞ্জে প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শনে উপদেষ্টা ড. আসিফ নজরুল

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার সকালে তিনি মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় থাকা প্রত্নতত্ত্ব নিদর্শন পরিদর্শনে আসেন। সকাল সাড়ে ১০ টার দিকে মুন্সীগঞ্জ শহরের মোগল আমলের প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শন ইদ্রাকপুর দূর্গ পরিদর্শন করেন।

পরে তিনি জেলা সদরের রাজা হরিশ চন্দ্রের দীঘি, মীরকাদিমের পুল, বাবা আদম শাহী মসজিদ, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং জোরা মঠ এবং শ্রীনগরে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ি পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, প্রত্নতত্ত্ব সম্পদের উপর এখন নজর দেওয়ার সময় এসেছে। সারাদেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সরেজমিনে দেখে কি ধরনের সংরক্ষণের প্রয়োজন রয়েছে তা পর্যবেক্ষণ করে একটি নীতিমালা প্রনয়ণ করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১