মুন্সীগঞ্জে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা


শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২৬, ৬:১২ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে শহরের পুরাতন কাচারিতে অবস্থিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত হোসেন মানু।

এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় একযোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কর্মসূচিতে অংশ নেয় জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন কার্যালয়, সদর উপজেলা প্রশাসন, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

মুন্সীগঞ্জে মহা-অষ্টমী স্নান উৎসব পালিত

পরে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এদিকে সকাল ১১টায় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

দিবসটি ঘিরে পুরো জেলায় ছিল উৎসবমুখর ও শ্রদ্ধাভরা পরিবেশ।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০