মুন্সীগঞ্জে ২ হাজার কেজি জাটকা জব্দ! 


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ
মুন্সীগঞ্জে ২ হাজার কেজি জাটকা জব্দ! 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে দুই হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযান চালিয়ে উপজেলার খানবাড়ি এলাকা থেকে ট্রাকভর্তি এসব জাটকা মাছ জব্দ করা হয়।

জব্দকৃত জাটকা মাছ ভোলা থেকে রাজধানী ঢাকায় পাচার করা হচ্ছিলো বলে জানিয়েছে অভিযানকারী যৌথটিম।

 

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, এঘটনায় জাটকা বহনকারী ট্রাক জব্দ ও চালককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার জব্দকৃত জাটকা উপজেলার স্থানীয় ২৫টি এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। যৌথ অভিযানে অংশগ্রহণ করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনসহ  মাওয়া কোস্ট গার্ডের সদস্যরা।