
বিএনপি চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। দেশে-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। দেশের মানুষ আগেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করেছে। কিছু রাজনৈতিক দলগুলোকে ব্যাপক আকারে নিরাপত্তার দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান তারেক রহমান এবং ষড়যন্ত্রকারীদের আগামীতেও জনগণই প্রতিহত করবে।
তারেক রহমান বলেন, বিএনপির মূল শক্তি জনগণ। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই বিজয় অর্জিত হলে সব পরিকল্পনার বাস্তবায়ন সম্ভব হবে। বিএনপি ক্ষমতায় গেলে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে বলেও তিনি জানান।
মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনে পরিচালনায় শুরুতে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা বক্তব্য দেন। দুপুর ১ টার দিকে জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তৃতা শুরু করেন। এ সময় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও মৌলভীবাজার -৩ আসনের ধানের শীষের পার্থী এম নাসের রহমান। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সাবেক মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি আলহ্বাজ অদুদ আলম, জেলা বিএনপি নেতা আশিক মোশাররফ, আয়াছ আহমদ বক্তব্য রাখেন সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ।
আপনার মতামত লিখুন :