
এম আর মাইনউদ্দীন, নরসিংদী: পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ উপলক্ষে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে প্রীতিভোজ ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ এপ্রিল ২০২৬ খ্রি. মঙ্গলবার দুপুরে পুলিশ লাইন্স মেসে অনুষ্ঠিত এই প্রীতিভোজে ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করা হয়।
উক্ত প্রীতিভোজে অফিসার ও ফোর্সের সঙ্গে অংশগ্রহণ করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়। এ সময় প্রীতিভোজে নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ লাইন্সের বিভিন্ন পদবির পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :