নওগাঁ জেলা প্রশাসক এর নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা


প্রতিনিধি প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
নওগাঁ জেলা প্রশাসক এর নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা
খোরশেদ আলম, নওগাঁ: ২ এপ্রিল ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ  এর নেতৃত্বে নওগাঁ সদরের মশরপুর বাইপাস এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে  একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ০৩টি পরিবহনের  নিকট হতে মোট ২.৫  হাজার  টাকা জরিমানা ধার্য ও  আদায় করা হয় এবং হাইড্রোলিক  হর্ন  জব্দ ও ধ্বংস  করা হয়। এ সময় শব্দদূষণের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে  দেওয়া হয় ।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ  পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন। নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।পরিবেশ দূষণ রোধে  এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত  থাকবে বলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর  সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হোসাইন  জানান।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০