যশোরের শার্শায় দুই শিশুপুত্রের মৃ.ত্যু, বাবার আ.ত্ম.হ.ত্যা


মির্জা বদরুজ্জামান, যশোর প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ ৭৩
যশোরের শার্শায় দুই শিশুপুত্রের মৃ.ত্যু, বাবার আ.ত্ম.হ.ত্যা

যশোরের শার্শা উপজেলায় দুই শিশুপুত্রের মৃত্যুর পর কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে বাবা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত দুই শিশুর নাম সাবির (৫) ও জাবির (প্রায় আড়াই বছর)। শিশু দুটির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শিশু দুটিকে হত্যার পর কামাল হোসেন আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ২টার দিকে চটকাপোতা দক্ষিণপাড়া গ্রামের নেদন আলীর ছেলে কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শার্শা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন এবং তাঁর সাত সন্তান রয়েছে। আগের দুই স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে। সর্বশেষ স্ত্রীও পারিবারিক কলহের জেরে প্রায় এক সপ্তাহ আগে দুই শিশুকে রেখে নড়াইলে তাঁর বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে দুই শিশু বাবার কাছেই ছিল।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশু দুটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে কামাল হোসেন বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেন আত্মহত্যা করেছেন। একই ঘটনায় দুই শিশুর মৃত্যুর বিষয়টিও তদন্ত করা হচ্ছে। শিশু দুটির মৃত্যু কীভাবে হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ কী, তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০