
একজন প্রত্যক্ষদর্শী বলেন, কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরিতে উঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি বাস পদ্মা নদীতে ডুবে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধারকাজ শুরু করেছেন।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এবং আরিচা স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ঢাকা ও ফরিদপুর থেকে আরো দুটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
স্থানীয় ও বেঁচে যাওয়া বাসের আরোহীদের ভাষ্যমতে, ওই বাস থেকে পাঁচ থেকে সাত যাত্রী শুরুতেই বের হতে পেরেছেন।
ফায়ার সার্ভিস বলছে, পানির নিচে বাস শনাক্ত করা গেছে। বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী যান ‘হামজা’র সহযোগিতায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :