
সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া:প্রধান ফটকে প্রবেশ করতেই সুসজ্জিত ফুলের বাগান। বাগানে শোভা পাচ্ছে বিভিন্ন জাতের ফুলের গাছ আর ফুল। চারদিকের দেয়ালে নতুন রঙ, পরিচ্ছন্ন মাঠ। রাতে পুরো ভবনে শোভা পাচ্ছে আলোকসজ্জা। সেই সাথে পুরো বন অফিসের ফ্লোরে লাগানো হয়েছে নতুন করে টাইলস। যা পূর্বে ছিল না। অফিসে ঢুকলে এখন আর নিচু অফিস বলে মনে হয় না আর। এখন মনে হয় কোন এক বড় বিল্ডিং এ ঢুকেছি। একই সঙ্গে পুরো ভবন ও আঙিনা সিসি ক্যামেরার আওতায়।
এটি একটি সরকারি অফিসের চিত্র। কুষ্টিয়া সদরের সামাজিক বন বিভাগের দৃশ্য।
কুষ্টিয়া বন বিভাগের ডিএফও, বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র ও জগতি এসএফএনটিসি, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার সেনগুপ্ত-র তৎপরতায় বদলে যাওয়া এক কুষ্টিয়া বন বিভাগের অফিস এর কথা বলছি।
শুধু তাই নয়, কুষ্টিয়া বন বিভাগের ডিএফও, কর্মকর্তা হিসেবে যোগদানের পর পরই কাশ্যপী বিকাশ চন্দ্র পাল্টে দিয়েছেন কুষ্টিয়া সদরের সামাজিক বন বিভাগের কাজের মানও।
আপনার মতামত লিখুন :