রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সি.গা.রে.ট জব্দ, আটক ২


রাঙামাটি প্রতিনিধি প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ ৮২
রাঙ্গুনিয়ায় ৮৩ লাখ টাকার অবৈধ সি.গা.রে.ট জব্দ, আটক ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ১৮ হাজার ৮৯০ প্যাকেট অবৈধ সিগারেটসহ একটি ডাম্পার ট্রাক আটক করেছে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকো পার্ক এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি।

অভিযানে ডাম্পারটিতে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন ও ১ হাজার ৮০০ প্যাকেট অরিস সিগারেট উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে, এসব সিগারেটের আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা।

আটক দুজন হলেন—রাঙ্গুনিয়ার নিশ্চিতপুর গ্রামের তৌহিদুল ইসলাম (২১) ও শিলক গ্রামের সাহেদুর ইসলাম নয়ন (২২)।

বিজিবির দাবি, সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে এসব সিগারেট চট্টগ্রামের দিকে পাচার করা হচ্ছিল।

আটক ব্যক্তিদের, সিগারেট ও ডাম্পারটি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১