লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় তরুণী নি.হ.ত, আহত পুলিশ কনস্টেবল


মো. আব্দুর রাজ্জাক, লালমনিরহাট প্রকাশের সময় : ১ জুন, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
লালমনিরহাটের আদিতমারীতে ট্রাকের ধাক্কায় তরুণী নি.হ.ত, আহত পুলিশ কনস্টেবল

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তানিয়া (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর দুলাভাই পুলিশ কনস্টেবল আব্দুল মমিন।

রোববার (৩১ মে) বিকেলে লালমনিরহাট-চাপারহাট বাইপাস সড়কের কমলাবাড়ী ইউনিয়নের জামতলা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিয়া কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের অচিনতলা গ্রামের চাঁন মিয়ার মেয়ে। আহত আব্দুল মমিন আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বাড়িতে এসে শ্বশুরবাড়িতে বেড়াতে যান পুলিশ কনস্টেবল আব্দুল মমিন। রোববার বিকেলে শ্যালিকা তানিয়াকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে জামতলা মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত তাঁদের উদ্ধার করতে এগিয়ে আসেন। তবে ঘটনাস্থলেই তানিয়ার মৃত্যু হয়। আহত আব্দুল মমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ফলে তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করা সম্ভব হয়নি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাটের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০