শ্রীমঙ্গলে এসেই হাসপাতালে গেলেন এমপি হাজী মুজিব


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে এসেই হাসপাতালে গেলেন এমপি হাজী মুজিব

 আব্দুস সালাম কমলগঞ্জ থেকে::নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ করেই নিজ নির্বাচনী এলাকা শ্রীমঙ্গলে এসে সরাসরি হাসপাতালে ছুটে গেলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

দায়িত্ব গ্রহণের পরপরই সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা যায়, রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি চিকিৎসাধীন রোগীদের অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তিনি।

এমপি হাজী মুজিব বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর তাদের সেবাই তার প্রথম অগ্রাধিকার। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

 

তার এই মানবিক উদ্যোগে হাসপাতাল এলাকায় উপস্থিত রোগী ও স্বজনদের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়।

স্থানীয়রা মনে করছেন, দায়িত্ব নেওয়ার শুরুতেই জনগণের পাশে থাকার এমন পদক্ষেপ এলাকার উন্নয়ন ও সেবার ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে।
পরে বিকেলে কমলগঞ্জ এসে উপজেলা চৌমুহনীতে সাধারণ জনগণ ও নেতা কর্মীসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।