সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে


প্রতিনিধি প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ
সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: দেশে যাতে আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে কারণে সংস্কার কাজ চলছে। দ্রুত সময়ে সংস্কার করে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, ছাত্র- জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে। গণ হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্র-জনতা।

শুক্রবার (২৩ আগষ্ট) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা আরও বলেন স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশে যেনো একটি গণতান্ত্রিক অবকাঠামো গড়ে উঠে। অন্যায় অবিচারের অবসান হয় এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান হয়। এ সময় তিনি মন্তব্য করেন আমাদের যারা অত্যাচার করেছে তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে।

উপদেষ্টা বলেন, দেশের বিচার ব্যবস্থা ধংস হয়ে গেছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা ধংস হয়ে গেছে। সারা দেশে কোন প্রতিষ্ঠান অক্ষত অবস্থায় নাই।

এ সময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাসির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান ও জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

এর আগে সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান ও খোঁজ খবর নেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১