সাংবাদিক উল্লাসের ওপর হামলা, কুষ্টিয়ায় মানববন্ধন


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ ৪৬
সাংবাদিক উল্লাসের ওপর হামলা, কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়ার কুমারখালীতে সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক মাহবুব উল আহসান উল্লাসের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সহসভাপতি মজিবুর শেখ, সাধারণ সম্পাদক সামিউল হাসান অপু, দপ্তর সম্পাদক এস এম মাহাফুজুর রহমান, নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহমেদ, বাংলাভিশনের রিপোর্টার হাসান আলীসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। ঘটনায় মামলা হলেও প্রধান আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

সাংবাদিক নেতারা হামলার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় জেলার সাংবাদিকদের সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০