
মহসিন খান বুলবুল, সাভার: আজ সাভার উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সকাল থেকে শুরু করে দিনব্যাপী উপজেলার সাভার পৌর এলাকার কর্নপাড়া খালের দক্ষিন পাশে অবৈধ ভাবে গড়ে উঠা ৭টি স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান নেতৃত্ব দেয় সাভার উপজেলা সরকারি কমিশনার (ভূমি) এস. এম. রাসেল ইসলাম নুর। উচ্ছেদ অভিযানে প্রায় ৮৮ শতাংশ ভূমি উদ্ধার করা হয় যার বর্তমান বাজার মূল্য আনুমান পাঁচ কোটি ২৮ লক্ষ টাকা। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায় সাভারে অবৈধভাবে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে ভেঙ্গে গুড়ি দিয়ে অবৈধ দখল মুক্ত করা হবে।
সরেজমিনে দেখা যায়,কর্ণপাড়া খালের দক্ষিণ পাশে গোডাউন তৈরি করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে দখল করে রেখে ছিলো ভূমিদস্যুরা।
অভিযানে সাভার উপজেলা ভূমি অফিসের কানুনগো জিয়াউদ্দিন মাহমুদ, বাগধনিয়া ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাভার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মুহাম্মদ লুৎফুর রহমান,সার্ভেয়ার আব্দুল করিম, নাজির কাম ক্যাশিয়ার মোঃ মিরাজ আহম্মেদ খান সহ
সাভার উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পল্লী বিদ্যুৎ সহ বিভিন্ন সংস্থার সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :