সিলেটের জৈন্তাপুরে ট্রাক পিক-আপ কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন


প্রতিনিধি প্রকাশের সময় : ৯ মে, ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ণ
সিলেটের জৈন্তাপুরে ট্রাক পিক-আপ কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মোরাদ হাসান (জৈন্তাপুর)সিলেট প্রতিনিধি:সিলেট জেলা ট্রাক পিক-আপ কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি নং-২১৫৯)’র অর্ন্তভূক্ত জৈন্তাপুর উপজেলা উপ-কমিটি’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

গত (৭ মে-২০২৪ খ্রি:) মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যাপক উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।উপজেলা সদরের চাঙ্গিল বাজারে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয় ভোট কেন্দ্রে ভোট সংগ্রহের কাজ হয়।

নির্বাচনে সভাপতি পদে মো: আব্দুস ছামাদ (চেয়ার)
৫ শত ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রার্থী মো: শফিকুর রহমান (ছাতা) ৩ শত ৮৩ ভোট পান, সহ-সভাপতি পদে মো: আরব আলী (ট্রাক গাড়ি)
৫ শত ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রার্থী অলিউর রহমান ইদন (গরুর গাড়ি) ৩ শত ৯০ ভোট পান, সাধারণ সম্পাদক পদে মো: মনিরুজ্জামান জামাল (হাত পাখা) ৬ শত ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটততম প্রার্থী মো: ছয়ফুল আলম (দোয়াল ঘড়ি) ৫ শত ৮২ ভোট পান, সহ-সাধারণ সম্পাদক পদে মো: জসিম উদ্দিন (তালা) ৭শত ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,নিকটতম প্রার্থী মো: তোতা মিয়া (কাঠাল) ৪ শত ৭৮ ভোট পান, সাংগঠনিক সম্পাদক পদে মো: আবু তাহের (কাপ-পিরিচ) ৪ শত ৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রার্থী মো: আলিম উদ্দিন (মই) ২শত ৬৩ ভোট পান, কোষাধ্যক্ষ পদে শামীম আহমদ (বালতি) ৭শত ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,নিকটতম প্রার্থী মো: সেলিম আহমদ (মাছ) ৫ শত ১১ ভোট পান, সদস্য পদে মো: মঈন উদ্দিন (ঘোড়া) ৫ শত ৪৩ ভোট, মো: কিবরিয়া (বাঘ) ৩ শত ৯৮ ভোট, মো: নাজিম উদ্দিন (কুকড়া লাটি) ৩ শত ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে মোট-১ হাজার ৫ শত ১৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩ শত ৩৫ জন ভোটাধীকার প্রয়োগ করেন।প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।
সিলেট জেলা ট্রাক পিক-আপ কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সহকারি কমিশনার ছিলেন জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, স্থানীয় কমিশনার ছিলেন আজিজুর রহমান পাখি ।

এদিকে নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করেন
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রবাসী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু,এম লিয়াকত আলী,জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান , সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, জেলা ট্রাক পিকআপ কার্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, কার্যকরি সভাপতি আব্দুস ছালাম, সাবেক সভাপতি আবু সরকার, সহ-সভাপতি শরিফ আহমদ, জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড অফিসার সাব-ইন্সপক্টের শাহিদ মিয়া,জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম,দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার,উপজেলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী সাহাদ উদ্দিন (সাদ্দাম)প্রমূখ।