সৌদি-তুরস্ক-চীন থেকে প্রাপ্ত যাকাতের অর্থে গোপন সংগঠন পরিচালনা হচ্ছে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি


লাখোকণ্ঠ অনলাইন ডেস্ক প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
সৌদি-তুরস্ক-চীন থেকে প্রাপ্ত যাকাতের অর্থে গোপন সংগঠন পরিচালনা হচ্ছে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

পানি সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর যুগ্ম আহ্বায়ক শহীদ্উদ্দীন চৌধুরী এ্যানি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলেন, সৌদি আরব, তুরস্ক ও চীন থেকে প্রাপ্ত যাকাতের অর্থ ব্যবহার করে গোপন সংগঠন পরিচালনা করা হচ্ছে, যার জবাব জনগণের কাছে দিতে হবে।

লক্ষ্মীপুরে টাউন হল মিলনায়তনে ‘মানব কল্যাণ’ নামের একটি সংগঠনের উদ্যোগে মাদক ও সন্ত্রাস নির্মূলে মতবিনিময় সভায় শহীদ্উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াত খেজুর বিতরণ নিয়ে বিএনপির কাছে হিসাব চাইছে, যদিও ওই খেজুর প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। বিএনপি কোনো খেজুর সরাসরি নেয়নি।

স্বাধীনতা দিবসে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন হারুনুর রশিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য; খায়ের এজাজ মাসুদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী; মাইন উদ্দিন পাঠান এবং লনি গোপাল ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০