কুমারখালীতে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবিতে অবস্থান কর্মসূচি


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ১১ মে, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ ৪৮
কুমারখালীতে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবিতে অবস্থান কর্মসূচি

খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেসের কুষ্টিয়ার কুমারখালী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার সকাল ১০টা থেকে কুমারখালী রেলস্টেশনে এ কর্মসূচি শুরু হয়। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শাকিল আহমেদ তিয়াসের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান নেন।

ঈদযাত্রা: কোনদিন মিলবে কোন তারিখের ট্রেনের টিকিট

এ সময় স্টেশন এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়।

ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচির একপর্যায়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আগামী ২৭ জুনের মধ্যে কুমারখালী স্টেশনে অন্তত একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন।

পরে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়কারী শাকিল আহমেদ তিয়াস।

কুষ্টিয়ায় মাদক মা.ম.লা.র আসামি ছাড়াতে গিয়ে পুলিশি হেফাজতে ৫

তিনি বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

স্থানীয়দের দাবি, কুমারখালী একটি গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত ট্রেনের যাত্রাবিরতি চালুর দাবি জানান তারা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১