
শনিবার দুপুরে উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোকসভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা কোনো দলের নয়। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁরা বলেন, বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর আজীবন মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের পাশে ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু, কুমারখালী মুক্তিযোদ্ধা সংসদ কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম পিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
বীর মুক্তিযোদ্ধা আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মানু, কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শরীফ হোসেন ও উপজেলা নাগরিক কমিটির সভাপতি আকরাম হোসেন।
সভায় বক্তারা বলেন, জাহিদ হোসেন জাফর ছিলেন মুক্তিযুদ্ধকালীন বিএলএফের ডেপুটি কমান্ডার, জেলা পরিষদের প্রথম প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি গত ২২ এপ্রিল বার্ধক্যজনিত কারণে মারা যান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, তাঁদের স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :