কুষ্টিয়ার কুমারখালীতে চুরি হওয়া দুই গরুসহ গ্রেপ্তার ৩


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ণ ৭২
কুষ্টিয়ার কুমারখালীতে চুরি হওয়া দুই গরুসহ গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে গরুসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক ও তালা কাটার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার সৈয়দ মাসুদ রুমি সেতু এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের জসিন, ফরিদপুরের সোলাইমান জোয়ার্দার ও রাজবাড়ীর পাংশা উপজেলার সবুজ হোসেন।

পুলিশ জানায়, রাতে নিয়মিত চেকপোস্ট চলাকালে সন্দেহ হওয়ায় ট্রাকটি থামিয়ে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি।

পরে ট্রাকে তল্লাশি চালিয়ে দুটি গরু, চুরির কাজে ব্যবহৃত ট্রাক ও তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গরুর প্রকৃত মালিক শনাক্ত করে আইনগত প্রক্রিয়া শেষে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া গরু, ট্রাক ও গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০