চুয়াডাঙ্গায় ‘খলিল মালিক হসপিটাল’ এর উদ্বোধন করলেন গভর্নর


প্রতিনিধি প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ‘খলিল মালিক হসপিটাল’ এর উদ্বোধন করলেন গভর্নর

শিমুল রেজা, চুয়াডাঙ্গা: মানুষ একসময় নেয়, একসময় দেয়। ডাক্তার সাদিকুর মালিক যেটা করেছে এটাকে টিকিয়ে রাখতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। চুয়াডাঙ্গায় চারতলা বিশিষ্ট অলাভজনক “খলিল মালিক হাসাপতাল” এর উদ্বোধন শেষে এক আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর উপরোক্ত কথা বলেন। শনিবার(২৪ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা ঈদগাহপাড়ায় ফলক উন্মোচন করে এ হাসাপতালের শুভ উদ্বোধন করেন। এসময় দোয়া ও মোনাজাত করা হয়।

চুয়াডাঙ্গার কৃতি সন্তান ও খলিল মালিক হাসপাতালের প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী প্রফেসর ড. সাদিকুর রহমান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । সভায় সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, কিডনি চিকিৎসক ডা. ফাহিম মালিক, সমাজসেবা কার্যারয়ের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ ও বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি সাহিদুজ্জামান টরিক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আরো বলেন, আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে তাঁরা উৎসাহিত হবে। সেজন্য এখানে এসেছি। সবাইকে সহযোগিতা করতে হবে। স্থানীয় প্রশাসন সহযোগিতা করবেন। যে যার অবস্থান থেকে সহযোগিতা করবেন। এখানে কেউ লাভ করতে আসেনি। সরকারি সহযোগিতা করতে হয়। এখানে সরকারের কোন ব্যয় হচ্ছে না বরং সেবা করছে। সরকারি হাসাপতালের সহযোগিতা হবে।

সবাই যেন শিকড়ের দিকে ফিরে আসেন। সবাই যেন ভিটাবাড়ির জন্য কিছু না কিছু করেন। এ হাসপাতাল ভালোভাবে চলবে সেই প্রত্যাশা করছি। সব শেষে হাসপাতালের পক্ষ থেকে প্রধান অতিথি গভর্নর ড. আহসান এইচ মনসুর ও ডাঃ সাদিকুর মালিকে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১