চিনিকল কোয়ার্টারে নারীসহ ইমাম আটক


পঞ্চগড় জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ ৪৯
চিনিকল কোয়ার্টারে নারীসহ ইমাম আটক

পঞ্চগড়ে এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় ওলামা দলের নেতা ও একটি মসজিদের খতিব মো. শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার রাতে পঞ্চগড় চিনিকল কলোনির একটি কোয়ার্টারে ওই নারীর সঙ্গে অবস্থানকালে তাকে আটক করা হয়।

আটক শহিদুল ইসলাম পঞ্চগড় জেলা ওলামা দলের সদস্য এবং পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার বিকেলে ওই নারী শহিদুল ইসলামের চিনিকলের কোয়ার্টারে যান। পরে রাতে তিনি খাবার কিনতে মিলগেট বাজারে গেলে কয়েকজন স্থানীয় যুবকের সন্দেহ হয়। তারা ওই নারীকে অনুসরণ করে শহিদুল ইসলামের বাসায় যান। পরে বাসায় প্রবেশ করে তাদের দুজনকে দেখতে পান বলে দাবি করেন স্থানীয়রা।

এ সময় সেখানে হট্টগোল শুরু হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে শহিদুল ইসলাম ও ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নারীসহ শহিদুল ইসলামকে থানায় আনা হয়। পরে শহিদুল ইসলামকে ৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ বাদী হয়ে লিখিত অভিযোগ করেননি।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০