
লাখোকণ্ঠ প্রতিবেদক : ভোক্তা পর্যায়ে বেসরকারি পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম কমানো হয়েছে। চলতি জুন মাসের জন্য ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ২৩৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৭৪ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়াও গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৫২ পয়সা থেকে কমিয়ে ৫০ টাকা ৯ পয়সা করা হয়েছে।
বৃহস্পতিবার (১জুন) বিকেলে বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন কাওরানবাজারের বিআরসির কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ে নতুন দর ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :