ধামইরহাটে ছাগলে করলা ক্ষেত খাওয়া নিয়ে যুবক নি.হ.ত, গ্রেপ্তার ৭


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ ৯২
ধামইরহাটে ছাগলে করলা ক্ষেত খাওয়া নিয়ে যুবক নি.হ.ত, গ্রেপ্তার ৭

নওগাঁর ধামইরহাটে করলা ক্ষেতে ছাগল প্রবেশ করাকে কেন্দ্র করে সংঘর্ষে আবুল কাশেম নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকুও উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বড়শিবপুর (মাস্টারপাড়া) এলাকায় পূর্ববিরোধের জেরে আবুল কাশেম ও রনির পক্ষের লোকজনের মধ্যে মারামারি হয়। এতে আবুল কাশেম পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। তাদের জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আবুল কাশেমের মৃত্যু হয়। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় নিহত আবুল কাশেমের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, মামলা হওয়ার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল জয়পুরহাটের পাঁচবিবি থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালায়।

অভিযানে মামলার এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাকিবুল ইসলাম রনি (২৮), তার বাবা আব্দুল হাকিম (৬০), কফিল উদ্দিন (৬৫), আকলিমা বেগম (৩৫), হামিদা বেগম (৩৮), ফরিদা বেগম (৫০) ও জিয়াসমিন বেগম (২১)। তারা সবাই বড়শিবপুর (মাস্টারপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১