
শুক্রবার (২ অক্টোবর) রাতে নওগাঁর আত্রাই থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নাটোরের উত্তর আলাইপুর এলাকার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাদেবপুরে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মূল্যবান স্বর্ণ নিয়ে বাড়ি ফেরার পথে অলিপ দত্তকে দুর্বৃত্তরা কুপিয়ে স্বর্ণ ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মহাদেবপুর থানায় হত্যা মামলা করা হয়।
মামলার তদন্তে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ, মহাদেবপুর থানা পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, পিবিআই ও সিআইডি যুক্ত হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রতের নেতৃত্বে গঠিত বিশেষ তদন্ত দল কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সার্ভিল্যান্স ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রনির সংশ্লিষ্টতার তথ্য পায়।
পুলিশের দাবি, রনির কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও পাঁচটি ক্যাপ উদ্ধার করা হয়েছে। তদন্তে তার ব্যবহৃত ৩৩-৩৪টি সিমকার্ডের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন জেলায় ডাকাতি ও দস্যুতার ঘটনায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার রনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :