নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক


খোরশেদ আলম, নওগাঁ প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ ৩৬
নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান নওগাঁ সদর ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল পরিদর্শন করেছেন। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা ২০ মিনিটে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আক্তারুজ্জামান আলাল, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. আবু জার গাফফার, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মনির আকন্দসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা।

স্বাস্থ্য পরিচালক হাসপাতালের নারী ও পুরুষ ওয়ার্ড, জরুরি বিভাগ, প্যাথোলজি বিভাগসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পরিদর্শনের সময় আরএমও ডা. মো. আবু জার গাফফার হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি জানান, ২৫০ শয্যার হাসপাতালে এখনো ১০০ শয্যার অবকাঠামো ব্যবহার করে সেবা দেওয়া হচ্ছে। অনুমোদিত ৭৪ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৩৭ জন। দ্বিতীয় শ্রেণির ৯৩টি পদের মধ্যে কর্মরত ৮৭ জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৭৪টি পদের বিপরীতে রয়েছেন মাত্র ৩৭ জন।

তিনি আরও বলেন, প্রতিদিন ৭০০ থেকে এক হাজার রোগী চিকিৎসাসেবা নিতে হাসপাতালে আসেন। চিকিৎসক ও জনবল সংকটের কারণে সেবাদানে চাপ তৈরি হলেও চিকিৎসক ও কর্মচারীরা অতিরিক্ত দায়িত্ব পালন করে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছেন।

হাসপাতালের সমস্যার বিষয়ে স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান বলেন, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে যত দ্রুত সম্ভব জনবল ও অবকাঠামোগত সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১