পোশাকখাতে দক্ষ জনবল গঠনে বিজিএমইএ-অ্যাসেটের ইবিটি কর্মশালা


বিকেডি আবির, ঢাকা প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ ৩৪
পোশাকখাতে দক্ষ জনবল গঠনে বিজিএমইএ-অ্যাসেটের ইবিটি কর্মশালা

বাংলাদেশের তৈরি পোশাকখাতে দক্ষ মানবসম্পদ তৈরি, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘অ্যাসেট’ প্রকল্পের যৌথ উদ্যোগে ‘কারখানাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা কর্মশালা ও সনদপত্র বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের প্রদর্শনী হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘অ্যাসেট’ প্রকল্পের আওতায় বিজিএমইএ তৈরি পোশাক খাতে কারখানাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে। শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি এবং উৎপাদনশীলতা বৃদ্ধি এই কর্মসূচির মূল লক্ষ্য।

এ পর্যন্ত তিনটি পর্যায়ে ১৯৩টি ব্যাচের মাধ্যমে মোট ৪ হাজার ৬৩২ জন প্রশিক্ষণার্থীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। অনুষ্ঠানে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ৯৭টি ব্যাচের ২ হাজার ৩২৮ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। বর্তমানে চতুর্থ পর্যায়ের ৯৬টি ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মো. দাউদ মিয়া বলেন, জাতীয় অর্থনৈতিক লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই। বিজিএমইএ ও অ্যাসেট প্রকল্পের যৌথ উদ্যোগ পোশাক খাতের উৎপাদনশীলতা ও দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, ২০২৬ সালের ডিসেম্বরে প্রকল্পটির মেয়াদ শেষ হলেও দক্ষতা উন্নয়নে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে। শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরিতে বিজিএমইএর মতামত ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পোশাক খাতকে আরও দক্ষ ও প্রযুক্তিনির্ভর হতে হবে। কারখানাভিত্তিক প্রশিক্ষণ মডেল কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে কার্যকর প্রমাণিত হয়েছে। সরকারের সহযোগিতায় দক্ষ জনশক্তি গঠনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সামসুর রহমান খান, অ্যাসেট প্রকল্পের প্রকল্প পরিচালক মীর জাহিদ হাসান এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খান।

এ ছাড়া বিজিএমইএর পরিচালক নাফিস-উদ-দৌলা, দক্ষতা উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান জাবেদ হোসেন ভূঁইয়া এবং সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জাবেদ হোসেন ভূঁইয়া।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১