নীলফামারীতে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং বিষয়ক কর্মশালা


মোঃ ছাইয়াদুল ইসলাম প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ ৬২
নীলফামারীতে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং বিষয়ক কর্মশালা

মোঃ ছাইয়াদুল ইসলাম,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে ‘মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং বাস্তবায়ন হলে নির্দিষ্ট এলাকার জমি পরিকল্পিতভাবে বিভিন্ন জোনে বিভক্ত করা হবে। এর আওতায় কৃষি, শিল্প, বসতি, শহর, পর্যটন ও সাংস্কৃতিক জোন নির্ধারণ করা হবে। এর মাধ্যমে ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা ও কৃষিজমি সুরক্ষায় সহায়তা করবে প্রকল্পটি।
প্রকল্প পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় তিনি মাঠপর্যায়ের বিভিন্ন ম্যাপ উপস্থাপনের মাধ্যমে ডিজিটাল ভূমি জোনিংয়ের কার্যক্রম ও সম্ভাব্য বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিজমি সুরক্ষায় ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা আইন ২০২৬’-এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার।
কর্মশালায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মেহেদী মোর্শেদ এবং জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০