পদ্মায় গরুবোঝাই ট্রলারডুবি, নিখোঁজ ১


শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ প্রকাশের সময় : ২৬ মে, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
পদ্মায় গরুবোঝাই ট্রলারডুবি, নিখোঁজ ১

বৈরী আবহাওয়ার কবলে পড়ে পদ্মা নদীতে একটি গরুবোঝাই ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এছাড়া ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে ২৩টি স্রোতে ভেসে গেছে।

সোমবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তির নাম আইয়ুব মিয়া। তাঁর বয়স ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটিতে প্রায় ২০ জন যাত্রী ও ২৮টি গরু ছিল। বৈরী আবহাওয়ার কারণে মাঝনদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৯ জন সাঁতরে এবং স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হন। তবে আইয়ুব মিয়া নিখোঁজ হন। ট্রলারে থাকা গরুর মধ্যে পাঁচটি জীবিত উদ্ধার করা হলেও বাকি ২৩টি গরু নদীর স্রোতে ভেসে যায়।

মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতার চেষ্টা করা হলেও নদীতে তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করতে পারেনি। তিনি আরও বলেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে এলে নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১