পুলিশ সপ্তাহে যশোরের চার কর্মকর্তার আইজিপি ব্যাজ


মির্জা বদরুজ্জামান টুনু, যশোর প্রকাশের সময় : ১৫ মে, ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
পুলিশ সপ্তাহে যশোরের চার কর্মকর্তার আইজিপি ব্যাজ

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে যশোর ডিবির তিন এসআই ও পিবিআই যশোরের এক এসআই ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস (আইজিপি) ব্যাজ-২০২৫’ অর্জন করেছেন।

গত ১০ থেকে ১৩ মে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আইজিপি ব্যাজ প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ যশোর জেলা পুলিশের তিন সদস্য এ সম্মাননা পান। তাঁরা হলেন—এসআই অলক কুমার দে (পিপিএম), এসআই কামাল হোসেন ও এসআই মো. কামরুজ্জামান।

যশোরের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

এ ছাড়া অপরাধ তদন্তে দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ পিবিআই যশোরের এসআই মো. আলমগীর হোসেনও আইজিপি ব্যাজ অর্জন করেন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল এ অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে পিবিআই যশোরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান এসআই আলমগীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।

সহকর্মীদের মতে, অপরাধ দমনে সাহসিকতা ও সত্য উদঘাটনে নিরলস প্রচেষ্টার কারণেই তাঁরা এ স্বীকৃতি অর্জন করেছেন।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১