ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী


মফিজ উদ্দিন, ময়মনসিংহ প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ ৭৩
ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সম্প্রসারিত উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন ও হলরুমের উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন ও হলরুম উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।

উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা নবনির্মিত প্রশাসনিক ভবন ও হলরুম পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন, নতুন এ অবকাঠামো উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচনের পর ফুলবাড়ীয়া উপজেলায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর এটি ছিল প্রথম সরকারি সফর।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের আরও খবর পড়তে  এখানে ক্লিক করুন ।

লাখো কান্থা থেকে খবর পেতে ফেসবুক পেজটি ফলো করুন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১