বসুরহাট পৌরসভার ১১৮ কোটি টাকার বাজেট ঘোষণা


প্রতিনিধি প্রকাশের সময় : ২ জুলাই, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ ৭০
বসুরহাট পৌরসভার ১১৮ কোটি  টাকার বাজেট ঘোষণা

আবদুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ, নোয়াখালী:

নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বসুরহাট পৌরসভা কার্যালয়ে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেট পেশ করেন বসুরহাট পৌরসভার প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুরুল হাকিম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হালিম উল্যাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মাইন উদ্দিন, হিসাবরক্ষক মনির আহম্মদ মামুন, প্রশাসনিক কর্মকর্তা এম. গোলাম ছারওয়ার এবং বাজার পরিদর্শক করিমুল হক সাথী।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আবদুল হাই সেলিম, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর আবুল বাসার, বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর এবং সাংবাদিকসহ বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলরবৃন্দ।

ঘোষিত বাজেটে অবকাঠামো উন্নয়ন খাতে সর্বোচ্চ ৭৯ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সাধারণ সংস্থাপন খাতে ৬ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন খাতে ৪ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি খাতে ৬৩ লাখ টাকা, ত্রান সাহায্য ও অনুদান খাতে ৬২ লাখ টাকা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খাতে ৫৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া জেন্ডার অ্যাকশন প্ল্যান (GAP) ও দারিদ্র্য বিমোচন কর্মসূচি (PRAP)-এর জন্য পৃথকভাবে ৩৬ লাখ টাকা, পানি সরবরাহ খাতে ২৯ লাখ ১০ হাজার টাকা, মূলধন ব্যয় খাতে ২ কোটি ৭০ লাখ টাকা এবং সমাপনী জের হিসেবে ১৩ কোটি ৬৭ লাখ ২৫ হাজার ৪৫০ টাকা সংরক্ষণ করা হয়েছে।

বাজেট উপস্থাপনকালে প্রশাসক মো. মাসুদুর রহমান বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, আধুনিক পৌর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন এবং বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১