
শুক্রবার বিকেল ৫টায় ফেনী পৌর শহরের শহীদ মিনার চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান। বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক একেএম আব্দুর রহিম এবং ইলিয়াছ হোসেনসহ দলীয় নেতারা।
সভাপতির বক্তব্যে মুফতি আব্দুল হান্নান বলেন, “ভারতের সব ধরনের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও মতের মানুষ প্রতিবাদ জানাচ্ছেন। আমাদেরও এ বিষয়ে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে।”
সমাবেশে বক্তারা সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
আপনার মতামত লিখুন :