যশোরের সমাজসেবক ওয়াজেদ আলী মোড়ল আর নেই


নিজস্ব প্রতিবেদক, যশোর প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ ৫৯
যশোরের সমাজসেবক ওয়াজেদ আলী মোড়ল আর নেই

যশোরের চাঁচড়া ইউনিয়নের বর্ষীয়ান রাজনৈতিক নেতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, শিক্ষক ও সমাজসেবক ওয়াজেদ আলী মোড়ল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন।

ওয়াজেদ আলী মোড়ল ১৯৬৮ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন এবং ২০১০ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা, ক্রীড়া, স্কাউটিং, রাজনীতি ও সমাজসেবায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

ক্রীড়া অঙ্গনে তিনি যশোর জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য, জেলা স্টেডিয়াম ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং জেলা অ্যাথলেটিক্স কমিটির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

স্কাউট আন্দোলনেও তাঁর অবদান উল্লেখযোগ্য। তিনি খুলনা অঞ্চলের বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ স্কাউটসের অ্যাডভান্সড লিডার ট্রেইনার (এএলটি) এবং যশোর জেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

রাজনৈতিক জীবনে ১৯৮৬ সাল থেকে আমৃত্যু চাঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পুলেরহাট ঈদগাহ ও মসজিদের সাবেক সভাপতি ছিলেন। এ ছাড়া চাঁচড়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে এলাকার শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একজন আদর্শ শিক্ষক, দক্ষ সংগঠক ও নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে তিনি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা অর্জন করেছিলেন।

তাঁর মৃত্যুতে চাঁচড়া ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির এক শোকবার্তায় ওয়াজেদ আলী মোড়লের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, “ওয়াজেদ আলী মোড়লের মৃত্যুতে যশোর হারালো একজন সৎ, আদর্শবান শিক্ষক, নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠক, বর্ষীয়ান রাজনৈতিক নেতা ও সমাজসেবক। তাঁর অবদান চাঁচড়া ইউনিয়নসহ সমগ্র যশোরবাসী দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১