যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


মির্জা বদরুজ্জামান, যশোর প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ণ ৭৫
যশোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

পরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের কারবালা কবরস্থানে গিয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ প্রয়াত নেতাদের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু, শহিদুল বারী রবু, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম, বর্তমান সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজমসহ জেলা, নগর ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করার কর্মসূচি রয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই দলীয় কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০