যশোর কোতোয়ালি থানায় নতুন ওসি কবির হোসেন


মির্জা বদরুজ্জামান, যশোর প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ ১৬৫
যশোর কোতোয়ালি থানায় নতুন ওসি কবির হোসেন

যশোর কোতোয়ালি মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন কবির হোসেন। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্ব গ্রহণ করেন।

নতুন ওসি কবির হোসেন এর আগে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলি হয়ে তিনি যশোর কোতোয়ালি মডেল থানায় যোগদান করেন।

এর আগে যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন মো. মাসুম খান। তিনি চলতি বছরের মার্চ মাসে এ থানায় যোগদান করেছিলেন। নতুন পদায়নের ফলে তাঁকে ঢাকায় বদলি করা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর ওসি কবির হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখাকে তিনি অগ্রাধিকার দেবেন।

তিনি আরও বলেন, পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে। পাশাপাশি যশোর কোতোয়ালি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

নতুন ওসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০