চুয়াডাঙ্গায় নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচার: যুবককে অর্থদণ্ড


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচার: যুবককে অর্থদণ্ড

শিমুল রেজা, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-১ আসনে নির্ধারিত সময়ের আগে মাইকিং করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রতীকের এক প্রচারকারী যুবক মো: হাসান’কে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আইন অনুযায়ী দুপুর ২টার আগে নির্বাচনী প্রচারণার মাইক ব্যবহার নিষিদ্ধ। তবে অভিযুক্ত হাসান পিটিআই মোড় এলাকায় নির্ধারিত সময়ের আগেই ‘ধানের শীষ’ প্রতীকের প্রচার মাইক বের করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। জনসমক্ষে বিধিবহির্ভূত প্রচারণার সত্যতা মেলায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনী আচরণবিধি ২০২৫-এর ২৭(২) ধারা লঙ্ঘনের দায়ে খেজুরতলা এলাকার মো. হাতেমের ছেলে মো. হাসানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করায় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ রক্ষায় আমরা বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের আগে প্রচারণা চালানো আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। জনস্বার্থে এবং নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।” নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সকল প্রার্থী ও তাদের সমর্থকদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে পুনরায় কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১