রায়পুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত


প্রতিনিধি প্রকাশের সময় : ২২ মে, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ
রায়পুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

মু. ওয়াহিদুর রহমান মুরাদ, উপকূলীয় প্রতিনিধি  : লক্ষ্মীপুর জেলায়রায়পুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়হান হোসেন(২৪) নামে একজন নিহত হয়েছে।

নিহত রায়হান হোসেন রায়পুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের সিরাজ সর্দ্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের এল,এম পাইলট উচ্চ বিদ্যালয় পাশে ব্রিজের ওপর মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রায়হান হোসেন সুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ট্রাক চালককে আটক করা হয়েছে । মামলার প্রস্তুুতি চলছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১