
শুক্রবার সকালে সদর উপজেলার কর্নপুর মাঠের পাড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
আটক নারী মোছা. রুবিনা খাতুন (৪০)। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ওই নারী পালানোর চেষ্টা করলে টহল দল তাঁকে আটক করে। পরে তাঁর কাছ থেকে দুই কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাত হাজার টাকা।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক নারীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে থানায় হস্তান্তর করা হয়।
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :