শেখ হাসিনা মন্রী এমপিরা অপকর্ম ব্যাংক লুটের কারণে দেশ ছেড়ে পালিয়েছে-আমজাদ হোসেন


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২৪, ৩:০১ অপরাহ্ণ
শেখ হাসিনা মন্রী এমপিরা অপকর্ম  ব্যাংক লুটের কারণে দেশ ছেড়ে পালিয়েছে-আমজাদ হোসেন

রফিক আলম বকুল, মেহেরপুর: শেখ হাসিনা ও মন্রী এমপিরা অপকর্ম ও ব্যাংক লুটের কারণে দেশ ছেড়ে পালিয়েছে।বললেন,সাবেক এমপি ও মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন।

৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে  রবিবার মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ‌ সমাবেশ থেকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের বিচারের দাবিতে নানা দাবী উত্থাপন করা হয়। তিনি আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠবের নেতাকর্মীদের হুসিয়ার করে দিয়ে বলেন মেহেরপুর জেলায় কোন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে বিএনপির নেতাকর্মীরা দাঁতভাঙ্গা জবাব দেবে। আওয়ামীলীগ ও নেতাকর্মীরা লুটপাট ও অপকর্ম করে দেশ ছেড়ে পালিয়েছে।
জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ মাস্টারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। রোববার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথমে নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাংনী উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপরে গাংনী বাসস্ট্যান্ডে সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, গাংনী পৌর বিএনপি’র সহ- সভাপতি আব্দুল্লাহিল মারুফ পলাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আলী বাবলু, বামুন্দী ইউনিয়ন সভাপতি আমিরুল ইসলাম,রাইপুর ইউনিয়ন সভাপতি নাসিরুদ্দিন ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ধানখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নুর ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০