সাংবাদিকদের নিয়ে ‘সাংঘাতিক’ মন্তব্যের পর কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রত্যাহার


সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রকাশের সময় : ১৯ মে, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
সাংবাদিকদের নিয়ে ‘সাংঘাতিক’ মন্তব্যের পর কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রত্যাহার

কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মোল্লা মোহা. রুহুল আমিনকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। সাংবাদিকদের নিয়ে ‘সাংঘাতিক’ মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর তাঁকে প্রত্যাহার করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, কুষ্টিয়া সরকারি কলেজের বর্তমান উপাধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল লতিফকে নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

গত ১১ মে একটি ডিজিটাল মিডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের নিয়ে বক্তব্য দিতে গিয়ে রুহুল আমিন বলেন, ‘আমরা এক সময় সাঈদী সাহেবকে বলতে শুনেছি সাংবাদিকেরা সাংঘাতিক।’ তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এর আগে গত ৭ মে কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। ওই ঘটনাকে কেন্দ্র করেও কলেজ প্রশাসন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে মোল্লা মোহা. রুহুল আমিন বলেন, “ওএসডি করা কোনো বিভাগীয় শাস্তি নয়।” তবে বদলিকে রাজনৈতিক প্রতিহিংসা মনে করেন কি না—এ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।

কুষ্টিয়ার  আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১