সীতাকুণ্ডে পুকুরে পড়ে দুই যমজ বোনের মৃত্যু 


প্রতিনিধি প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২৩, ৬:২৫ অপরাহ্ণ ১৯
সীতাকুণ্ডে পুকুরে পড়ে দুই যমজ বোনের মৃত্যু 
মো: সাজ্জাদ হোসেন, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বারআউলিয়া, কাজলীপাড়া এলাকার নুরুল আলম বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যমজ দুই বোনের মৃত্যু হয়।
জানা যায়,শুক্রবার (১০ নভেম্বর ২৩)বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা সাহেদ খান বলেন,নানা বাড়ি বেড়াতে যাওয়া জন্য দুই বোন নতুন জামা কাপড় পড়ে তারা বাহিরে খেলতে যায়।এরপর মা ও পরিবারের লোকজন আশে পাশে বাচ্চাদের দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করে।এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে দুই যমজ কন্যা শিশুর লাশ ভাসতে দেখে তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় হাসপাতলের ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শিশুদের বাড়ি,উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মোহাম্মদ এরশাদের যমজ দুই মেয়ে চার বছর বয়সী সিনথিয়া ও স্নেহা।যমজ দুই মেয়ে ছাড়া ঘরে আর কোন সন্তান নেই।
এই বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য অহিদুল আলম চৌধুরী।তিনি জানান,আজ শুক্রবার বিকেলের দিকে নুরুল আলম বাড়ির এরশাদের দুই যমজ মেয়ে পুকুরের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু হয়।ধারনা করা হচ্ছে এক বোন পুকুরের পানিতে পড়ে যাওয়ার পর আরেক বোন তাকে উদ্ধার করার জন্য পানিতে নামলে সেও ডুবে যায়।যমজ দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবারে ও পুরো কাজলি পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১