বান্দরবানে বন্ধ ফিলিং স্টেশন খুলে নিজেই তেল বিতরণে সাচিং প্রু জেরী


মো.তুহিন হোসাইন,বান্দরবান প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
বান্দরবানে বন্ধ ফিলিং স্টেশন খুলে নিজেই তেল বিতরণে সাচিং প্রু জেরী

বান্দরবানে জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে বন্ধ থাকা ফিলিং স্টেশন চালু করে নিজেই তেল বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

শুক্রবার (২৭ মার্চ) সকালে শহরের বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, মোটরসাইকেল, জিপ ও পর্যটকবাহী যানবাহনের দীর্ঘ সারি। তেল মজুদ থাকা সত্ত্বেও কয়েকটি পাম্প বন্ধ থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

বান্দরবানে স্বাধীনতা দিবস উদযাপন

পরিদর্শনকালে একটি ফিলিং স্টেশন সীমিত আকারে তেল সরবরাহ করলেও পাহাড়িকা ফিলিং স্টেশনসহ আরও কয়েকটি পাম্প বন্ধ ছিল। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে পাম্প চালুর নির্দেশ দেন তিনি। একপর্যায়ে নিজেই পাম্পে দাঁড়িয়ে তেল বিতরণে অংশ নেন।

বান্দরবানে খাদে পর্যটকবাহী বাস, আহত ৩০

এতে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা পর্যটক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেক পর্যটক তাঁর সঙ্গে কথা বলে দ্রুত উদ্যোগ নেওয়ায় কৃতজ্ঞতা জানান।

সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, বান্দরবান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। ছুটির মৌসুমে এখানে পর্যটকের চাপ বেড়ে যায়। এসব পর্যটক দেশের সম্মানিত অতিথি—তাই তাদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা জরুরি।

স্থানীয়রা জানান, তেল সংকটের কারণে কয়েকদিন ধরে পর্যটন খাতে ভোগান্তি বাড়ছিল। সংসদ সদস্যের সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন