ফেনীর কসকা বাজারে যুব উন্নয়ন সংস্থার উদ্বোধন ও পরিচিতি সভা


মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রকাশের সময় : ৬ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
ফেনীর কসকা বাজারে যুব উন্নয়ন সংস্থার উদ্বোধন ও পরিচিতি সভা

ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজারে নবগঠিত কসকা বাজার যুব উন্নয়ন সংস্থার উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা ও এলাকার বাসিন্দারা অংশ নেন।

সংগঠনের সভাপতি ও লেমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং উপদেষ্টা মো. জালাল আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মো. সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এবং লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, যুবদল নেতা কামাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ও ব্যবসায়ী মিজানুর রহমান এবং কসকা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে কিশোর গ্যাং, মাদকাসক্তি ও অপরাধপ্রবণতা মোকাবিলায় তরুণদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, সংগঠনটি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি তরুণদের মাদক, অপরাধ ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে কাজ করবে। তিনি সংগঠনের কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে কসকা জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওসমান গণী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ফেনীর আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০