
নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন জেলার শতবর্ষী ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কর্মরত প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান। এ নিয়ে টানা তৃতীয়বার যথাক্রমে ২০২২,২০২৩ ও ২০২৪ ইং সনে তিনি এই অর্জন করলেন। এছাড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও (কারিগরি পর্যায়) নির্বাচিত হয়েছেন রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। একই প্রতিষ্ঠানে কর্মরত সহকারী শিক্ষক বোরহান উদ্দিন জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি পর্যায়) নির্বাচিত হয়েছেন।
রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দঃ হাজীপুর পাটোয়ারী বাড়ির কৃতি সন্তান মাহবুবুর রহমান বিগত তিন দশক ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সাথে শিক্ষকতা করে আসছেন। শ্রেষ্ঠত্ব অর্জনের পর মাহবুবুর রহমান অনূভুতি ব্যক্ত করে বলেন, যে কোন অর্জন কর্মের স্বীকৃতি বহন করে। শিক্ষার মান উন্নয়নে আমার সাধ্যের সেরাটা দিয়ে বাকী জীবন কাটিয়ে দিতে চাই। তার এই সফলতার জন্য তিনি স্কুল কমিটি, কর্মরত শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতার কথা কৃতজ্ঞ চিত্তে স্বরণ করেন।
আপনার মতামত লিখুন :