ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোহাব্বত উল্লাহ বেঁচে নেই


প্রতিনিধি প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১১ অপরাহ্ণ ২৭
ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোহাব্বত উল্লাহ বেঁচে নেই

লাখোকণ্ঠ প্রতিবেদক:.এফবিসিসিআই এর পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক, নিপ্পন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক, লক্ষ্মীপুর জেলা সমিতি ঢাকা’ র আজীবন সদস্য, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোহাব্বত উল্লাহ (৭০) আজ রাতের প্রথম প্রহরে (১২.৩০ মিনিট) ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তার মরদেহ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় এসে পৌঁছাবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

লক্ষ্মীপুর সদর নন্দনপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি রোটারিয়ান হিসেবে ও দেশ ব্যাপী ব্যাপক জনপ্রিয় ছিলেন। দেশ ব্যাপী পরিচিত গোল্ডস্টার ব্যান্ডটির তিনিই ওনার ছিলেন।

আগামীকাল বুধবার গুলশান আজাদ মসজিদে সকাল ৯ টায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১