দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে: খোন্দকার মাশুকুর রহমান মাশুক


জসিম গৌড়া, মাদারীপুর প্রকাশের সময় : ১২ জুন, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে: খোন্দকার মাশুকুর রহমান মাশুক

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেছেন, “সাংবাদিকরা সমাজের আয়না। আমরা যেমন আয়নায় নিজেদের চেহারা দেখি, তেমনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে। দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে।”

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ সভাকক্ষে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ ও দায়িত্বশীল লেখনী সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সাহসিকতা ও দায়িত্বশীলতা প্রশংসনীয়। ভবিষ্যতেও তারা নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন বলে আশা করি।”

তিনি আরও বলেন, “আমার সম্পর্কে কোনো তথ্য বা অভিযোগ শুনলে সরাসরি আমাকে জিজ্ঞাসা করবেন। আমি যদি তার যথাযথ ব্যাখ্যা দিতে না পারি, তাহলে আপনারা যা লিখবেন তা আমি স্বাগত জানাব। কারণ গঠনমূলক সমালোচনা মানুষকে সঠিক পথে চলতে সহায়তা করে।”

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এ সময় জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মাহবুবুর রহমান বাদল, এম. আর. মুর্তজা, এস. এম. রাসেল, মঞ্জুর হোসেন, ফরিদ উদ্দিন মুফতি, মো. মহসিন তালুকদার, বেলাল রিজভী, শরীফ মো. ফায়েজুল কবির, কাজল খান, রাকিব হাসান, মো. আনোয়ার হোসেন হাওলাদার, মো. জসিম গৌড়া, মো. হাবিবুর রহমান সুমন, তাজুল মাতুব্বর, আরাফাত হাসান, সাগর হোসেন তামিম, আরিফুর রহমান মোল্লাসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০