
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে জেলা বিএনপি আয়োজিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের পরাজিত শক্তির বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করতে কষ্ট হয়। একইভাবে ২০২৪ সালের পরাজিত শক্তিরও বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করতে কষ্ট হয় বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগ, এই দুই রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য রয়েছে এবং তারা সাত মাস বয়সী সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গত সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলে বিএনপি খারাপ ফল করেছে। স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে কুষ্টিয়ায় দলের হারানো সম্মান ফিরিয়ে আনতে হবে।
সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও বক্তব্য দেন। তাঁদের বক্তব্যে দলের অভ্যন্তরীণ অনৈক্য ও বিভেদের বিষয় উঠে আসে।
কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :